ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের বালিয়া মোড় এলাকায় বাস ও সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান জানান, সকালে যাত্রীবাহী একটি বাস শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বালিয়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি বড় গাড়ির সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই বাসচালক ও সেনাবাহিনীর গাড়িচালক নিহত হন। নিহত সেনাসদস্য সার্জেন্ট পদমর্যাদার ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় আরও আটজন আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মো: ওমর ফারুক 










