ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে পুলিশের সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নিহত ২

  • মো:ওমর ফারুক
  • আপডেট সময় : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৯১০ বার ভিউ

জামালপুর জেলা প্রতিনিধি আরিয়ান ফারুক,

জামালপুর শহরের শেরপুর ব্রিজের টুলবক্স এলাকার সামনে পুলিশ চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালানোর সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে চালক পাশ কাটিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।

ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুরে পুলিশের সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬