ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় এমপির সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • মো: মেহেদী হাসান
  • আপডেট সময় : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৮৯০ বার ভিউ

পুঠিয়া উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত এ সভার শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়েও আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, পুঠিয়া উপজেলার সার্বিক উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে প্রশাসনের সব দপ্তরের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের কার্যকর সমন্বয়ের আহ্বান জানান।

সভায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পুঠিয়ায় এমপির সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬