বাংলাদেশ শিশু কল্যান পরিষদ সেমিনার হলে গতকাল বিকেল ৪ টায় বাংলাদেশ নিরাপদ পার্টি আয়োজনে সমসাময়ীক রাজনীতি ও জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না,তিনি বলেন বাংলাদেশ নিরাপদ পার্টি দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করবেন।
বাংলাদেশ নিরাপদ পার্টি মহাসচিব এস.এস সাজেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ পার্টির চেয়ারম্যান এবং ঢাকা ১৮ আসনের এম পি পদপ্রার্থী এম মামুন রাজ।তিনি বলেন বিএন পার্টি মানুষের কল্যানে কাজ করে এবং জনগনের যে কোন সমস্যায় আমরা তাদের পাশে আছি।
এছাড়াও বিভিন্ন জাতীয় রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, রাষ্ট্রচিন্তক, ব্যবসায়ী,সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সাঈদ হাসান সোহাগ 










