ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্যের উৎসব উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার বিকেলে পরিষদ প্রাঙ্গণে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উপস্থিত অতিথিরা তরুণ প্রজন্মকে আরও সৃজনশীল, দেশপ্রেমিক ও মানবিক হতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারা।  

জনপ্রিয়

তারুণ্যের উৎসব উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫