ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ২.৫ একর জমি খাল খননের উদ্বোধন করেন জেলা প্রশাসক ; মোঃ খায়রুল আলম সুমন

বরিশালে প্রায় আড়াই হাজার একর ফসলি জমি চাষাবাদ উপযোগী করতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে দীর্ঘদিন অনাবাদী পড়ে থাকা আড়াই হাজার একর কৃষিজমি পুনরায় চাষাবাদের আওতায় আনতে খাল খনন কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।গতকাল সকাল ১১ টায় জলাবদ্ধতা নিরসন ও খালে পানি প্রবাহ ফিরিয়ে আনতে বিএডিসির খাল খনন কার্যক্রমের শুরু করা হয়।

বরিশাল-ভোলা-ঝালকাঠি-পিরোজপুর অঞ্চলের সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বিলের পোল এলাকা থেকে নাপিতবাড়ি পর্যন্ত কৃষিজমির মাঝখান দিয়ে বয়ে যাওয়া দুই কিলোমিটার ‘স্বনির্ভর খাল’ পুনঃখননের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে ভেঙে পড়া কালভার্ট পুনর্নির্মাণ কার্যক্রমও শুরু করা হয়। খাল খননের উদ্যোগ নেওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, বিএডিসির সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রমুখ।

বিএডিসির বরিশাল জেলা কার্যালয় এর এই প্রকল্পে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে দুই কিলোমিটার দীর্ঘ খালটি ৩০ ফুট চওড়া ও ৯ ফুট গভীর করে খনন করা হবে। একইসঙ্গে সড়কে নতুন কালভার্ট নির্মাণ করা হবে। এর ফলে প্রায় এক যুগ পর এ অঞ্চলের প্রায় আড়াই হাজার একর কৃষিজমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে ও চাষাবাদের আওতায় আসবে।

আপডেট সময় : ০৩:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫