ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রভিত্তিক SBE থেকে সার্টিফিকেশন: দেশের প্রথম ‘সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ সালাউদ্দিন সেলিম

দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ব্রডকাস্ট টেকনোলজির অঙ্গনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম (মো. সালাউদ্দিন মিয়া)। যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য পেশাদার সংগঠন সোসাইটি অব ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারস (SBE) থেকে তিনি সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট (CBT) স্বীকৃতি অর্জন করেছেন। এ অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম পেশাজীবী হিসেবে এই আন্তর্জাতিক মর্যাদা লাভ করেন।

সালাউদ্দিন সেলিম ২০২৫ সালের ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত CBT পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে তাকে ফলাফল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেশন বিশ্বব্যাপী ব্রডকাস্ট ও মিডিয়া ইন্ডাস্ট্রিতে একজন পেশাদারের দক্ষতা, জ্ঞান ও সক্ষমতার আন্তর্জাতিক মানদণ্ডের প্রতীক হিসেবে বিবেচিত।

CBT একটি বিশ্বস্বীকৃত টেকনিক্যাল সার্টিফিকেশন, যা SBE কর্তৃক পরিচালিত। ব্রডকাস্টিং, মিডিয়া ইঞ্জিনিয়ারিং, আইপি-বেজড প্রোডাকশন, ট্রান্সমিশন সিস্টেম এবং ডিজিটাল মিডিয়া প্রযুক্তিতে দক্ষতা যাচাইয়ের জন্য এই সার্টিফিকেশনকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ধরা হয়। আন্তর্জাতিক পর্যায়ে এর সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে এই পরীক্ষার অ্যাক্সেস নিশ্চিত করা হয়, ফলে এটি বিশ্বজুড়ে গ্রহণযোগ্য একটি মান হিসেবে প্রতিষ্ঠিত।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত SBE দীর্ঘদিন ধরে ব্রডকাস্ট পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন প্রদান করে আসছে। ২০২৫ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাদের আন্তর্জাতিক সার্টিফিকেশন কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এই সময়ে বিশ্বের হাজারো ব্রডকাস্ট পেশাজীবী এই সার্টিফিকেশনের মাধ্যমে নিজেদের ক্যারিয়ারকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছেন।

সালাউদ্দিন সেলিম জানান, CBT পরীক্ষা অত্যন্ত কঠিন ও বিস্তৃত। এতে ব্রডকাস্ট টেকনোলজি ছাড়াও নেটওয়ার্কিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সিস্টেম, ব্রডকাস্ট নীতিমালা এবং ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)–সংক্রান্ত জ্ঞানের ওপর দক্ষতা যাচাই করা হয়। এই সার্টিফিকেশন অর্জনের ফলে তিনি আন্তর্জাতিক পর্যায়ে কাজের নতুন সুযোগ পাবেন এবং পেশাগত পরিচয়ে CBT উপাধি ও SBE স্বীকৃতি ব্যবহার করতে পারবেন।

দীর্ঘ ব্রডকাস্ট ক্যারিয়ারে সালাউদ্দিন সেলিম বাংলাদেশের ব্রডকাস্ট ও মাল্টিমিডিয়া প্রযুক্তি উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি সময় টেলিভিশনে সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি STV US, CSB News, Desh TV এবং Channel 24–এ কাজ করেছেন। পাশাপাশি Ekushey TV, Asian TV, Nagorik TV ও Eattor TVসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তিনি পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি একাধিক টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্ট সিস্টেম ডিজাইন, ওয়ার্কফ্লো উন্নয়ন ও ইনস্টলেশনের কাজ সম্পন্ন করেছেন, যা দেশের ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিতে একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত। এছাড়াও তিনি বিভিন্ন ডিজিটাল মিডিয়া প্রকল্প, আইপিটিভি উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রমে ব্রডকাস্ট টেকনোলজি পরামর্শক হিসেবে কাজ করেছেন।

২০০৭ সালে তিনি বাংলাদেশের প্রথম আইপি টিভি ও আইপি-ভিত্তিক লাইভ ব্রডকাস্ট প্রযুক্তি উন্নয়ন করেন, যা সে সময় জাতীয় গণমাধ্যমে আলোচিত হয়।

ডিজিটাল মিডিয়া ও ব্রডকাস্ট খাতে দক্ষ জনশক্তি তৈরিতেও তার অবদান উল্লেখযোগ্য। ২০০৫ সালে টিভি মিডিয়ায় কাজ শুরু করার পর তিনি দেশে কোর ব্রডকাস্ট টেকনোলজি বিশেষজ্ঞের ঘাটতি লক্ষ্য করেন। তখন থেকেই তিনি নতুন প্রজন্মের পেশাজীবী তৈরিতে ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে সদ্য পাস করা শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের পেশাগত দক্ষতা গড়ে তুলতে সহায়তা করেছেন।

মিডিয়ার বাইরে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও জার্নালিজম বিভাগে ব্রডকাস্টিং ল্যাব স্থাপন ও উন্নয়নে সহযোগিতা করেছেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মিডিয়া প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি ব্রডকাস্ট, মাল্টিমিডিয়া ও ডিজিটাল মিডিয়া বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছেন। তার তত্ত্বাবধানে এ পর্যন্ত হাজারেরও বেশি তরুণ-তরুণী পেশাদার ক্যারিয়ার গঠনে সহায়তা পেয়েছেন।

বাংলাদেশের ডিজিটাল মিডিয়া রূপান্তরেও সালাউদ্দিন সেলিম একজন পথিকৃত হিসেবে পরিচিত। প্রাথমিক পর্যায়ে তিনি একটি টেলিভিশন চ্যানেল ও একটি প্রিন্ট মিডিয়ার ডিজিটাল রূপান্তরের পাইলট প্রকল্প পরিচালনা করেন। সাফল্যের ধারাবাহিকতায় পরবর্তীতে আরও বহু মিডিয়া প্রতিষ্ঠান তাকে পরামর্শক হিসেবে যুক্ত করে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সফলভাবে অগ্রসর হয়। বর্তমানে ডিজিটাল মিডিয়ায় যে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তার একটি বড় অংশে তার প্রশিক্ষিত জনশক্তির ভূমিকা রয়েছে।

নিজের অর্জন সম্পর্কে সালাউদ্দিন সেলিম বলেন, এই আন্তর্জাতিক সার্টিফিকেশন তার ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বাংলাদেশের ব্রডকাস্ট পেশাজীবীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বিশ্বমানের এই স্বীকৃতি দেশের ব্রডকাস্ট প্রযুক্তিকে আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ় অবস্থানে পৌঁছে দিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদী।

জনপ্রিয়

আপডেট সময় : ০৫:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫