ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে 

  • ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ১২:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৯৯৪২ বার ভিউ

সারাদেশে রাত ও দিনের তাপামাত্রা সামান্য কমতে পারে বলে আজ আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। 

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

সোমবার আবহওয়া অফিস থেকে এ কথা বলা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা এলাকায় অবস্থান করছে। 

মৌসুমের স্বাভাবিক  লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ দশমিক ১২ কি.মি। 

এছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, আমবাগান ও বান্দরবানে ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়াতে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ৩৪ মিনিটে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে 

আপডেট সময় : ১২:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫