ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি’র মৃত্যুতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি গভীর শোক

  • মো: রহমত আলী
  • আপডেট সময় : ১০:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১০০০০ বার ভিউ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি’র মৃত্যুতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি পরিবারের গভীর শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও গণতান্ত্রিক আন্দোলনের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি’র অকাল মৃত্যুতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

এক শোকবার্তায় খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন এক প্রতিবাদী কণ্ঠ। তার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, গণতন্ত্রকামী মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি অভিযোগ করে বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়; বরং ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের সুপরিকল্পিত নীল নকশার ফল।

দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মান্নান খান গভীর শোক প্রকাশ করে বলেন, শরীফ ওসমান হাদি সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কথা বলতেন। অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান তাকে বারবার হুমকির মুখে ফেলেছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক 

মোঃ মোজাফফর হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শক্তির দমন-পীড়ন, ষড়যন্ত্র ও প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে একের পর এক সাহসী কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যু সেই ধারাবাহিকতারই নির্মম উদাহরণ।

শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে শরীফ ওসমান হাদির আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।

হাদি’র মৃত্যুতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি গভীর শোক

আপডেট সময় : ১০:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫