ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (NDF) ১১৯টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এসব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থী ঘোষণা ও নির্বাচন বিষয়ে জোটের অবস্থান তুলে ধরেন নেতারা। এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, সুশাসন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করছে।

তারা আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের অভিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দ। মনোনয়নপত্র বাছাই, আপিল ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হবে বলে জানান জোট নেতারা।

এ সময় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপডেট সময় : ১১:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫