ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টাল ভোটে নিবন্ধন ৮ লাখ ছাড়াল, শীর্ষে সৌদি আরব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দেওয়ার জন্য এ পর্যন্ত ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

প্রবাসী ভোটারে শীর্ষে সৌদি আরব

ইসি সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটারদের মধ্যে সর্বাধিক নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটি থেকে ১ লাখ ৬২ হাজার ৯৯৩ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন।
এছাড়া—
কাতার: ৫৯ হাজার ৫৮২ জন
ওমান: ৪৬ হাজার ১৪৩ জন
মালয়েশিয়া: ৪৩ হাজার ৮২৯ জন
সংযুক্ত আরব আমিরাত: ৩০ হাজার ৮৭৪ জন
যুক্তরাষ্ট্র: ২৬ হাজার ৭৩ জন

দেশের ভেতরে ইন-কান্ট্রি পোস্টাল ভোট
দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৪৪ হাজার ৬৬১ জন ভোটার।

জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষ
জেলাভিত্তিক নিবন্ধনের দিক থেকে শীর্ষে রয়েছে
কুমিল্লা: ৭১ হাজার ১৪৩ জন
ঢাকা: ৬৩ হাজার ৫৯৫ জন
চট্টগ্রাম: ৬১ হাজার ৭০৩ জন
নোয়াখালী: ৪০ হাজার ৭৪১ জন
সিলেট: ৩০ হাজার ৮৯ জন
চাঁদপুর: ২৮ হাজার ৩১৫ জন

আসনভিত্তিক শীর্ষ নিবন্ধন
আসনভিত্তিক হিসাবে—
ফেনী-৩: ১১ হাজার ৭৯৩ জন
চট্টগ্রাম-১৫: ৯ হাজার ৮১১ জন
কুমিল্লা-১০: ৯ হাজার ৪৬৬ জন
নোয়াখালী-১: ৯ হাজার ৩৬৫ জন
নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বুধবার ইসি এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন। তবে নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের বৈধ মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক।

শনিবার দুপুর সোয়া ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ৭ লাখ ২৮ হাজার ৬১৭ জন এবং নারী ৭২ হাজার ২৫৩ জন।

আপডেট সময় : ০৭:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫