ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন তাসনিম জারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা।”

তিনি জানান, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। তবে বাস্তব পরিস্থিতির কারণে তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার থেকেই তিনি নির্বাচনে থাকছেন। “পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব,”—লিখেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের চ্যালেঞ্জ তুলে ধরে তাসনিম জারা বলেন, দলীয় প্রার্থীরা সাধারণত সাংগঠনিক শক্তি, স্থানীয় কার্যালয়, কর্মী বাহিনী এবং প্রশাসনিক সহায়তা পেয়ে থাকেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এসব সুবিধা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

তিনি বলেন, “আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতি করার ইচ্ছাশক্তির ওপর যদি আপনারা আস্থা রাখেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব।”

নির্বাচনী আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে হলে ঢাকা-৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন নিবন্ধিত ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে বলে জানান তিনি। আগামীকাল থেকে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, জনসমর্থন ছাড়া একদিনে এই কাজ সম্পন্ন করা প্রায় অসম্ভব।

এ সময় তিনি সমর্থকদের স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসতে এবং স্বাক্ষর সংগ্রহে সহায়তার আহ্বান জানান।এছাড়া নির্বাচনী তহবিল প্রসঙ্গে তাসনিম জারা বলেন, সম্প্রতি যারা তাকে ডোনেশন দিয়েছেন, তার পরিবর্তিত সিদ্ধান্তের কারণে কেউ অর্থ ফেরত নিতে চাইলে তিনি তা সম্মানের সঙ্গে ফেরত দেবেন। বিকাশের মাধ্যমে পাঠানো অর্থ ফেরতের জন্য একটি ফরম পূরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্রানজেকশন আইডি ও তথ্য যাচাই শেষে টাকা ফেরত দেওয়া হবে। ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থ ফেরতের প্রক্রিয়াও শিগগিরই জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

আপডেট সময় : ১০:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫