ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ১০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এদিকে তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ইসির এনআইডি উইং এ তথ্য নিশ্চিত করে।

তবে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির আবেদন রোববার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হলে নির্বাচনী কার্যক্রমে তারেক রহমানের অংশগ্রহণ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

আপডেট সময় : ১২:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫