ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৯৯৩৫ বার ভিউ

নতুন বছর ২০২৬-এর প্রথম দিনেই বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলমান থাকায় এ বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো আনুষ্ঠানিক বই উৎসবের আয়োজন করা হয়নি। তবে বছরের শুরুতেই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বরিশাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মোস্তফা কামাল জানান, জেলায় প্রাক-প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৫৮৮টি বিদ্যালয়ের জন্য এ বছর মোট বইয়ের চাহিদা ছিল ১১ লাখ ৬৭ হাজার ২০৮টি। এর মধ্যে ইতোমধ্যে ১১ লাখ ৬৪ হাজার ৬০০টি নতুন বই বিদ্যালয়গুলোতে পৌঁছেছে। অবশিষ্ট ২ হাজার ৬০৮টি বই খুব শিগগিরই পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে বরিশাল বিভাগে মাধ্যমিক স্তরে মোট বইয়ের চাহিদা ৬৯ লাখ ৬১ হাজার ৯৩০টি। এর মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষ ৪৭ লাখ ১০ হাজার ৫০৩টি বই গ্রহণ করেছে। এসবের মধ্য থেকে প্রায় ৪৬ লাখ ৩২ হাজার ৭২৬টি বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

এছাড়া কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনালসহ অন্যান্য স্তরে মোট বইয়ের চাহিদা ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬টি। এখন পর্যন্ত পাওয়া গেছে ১ কোটি ১৮ হাজার ৪৭৭টি বই, যা মোট চাহিদার প্রায় ৭৩ দশমিক ২৩ শতাংশ বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় শোকের কারণে কোনো আনুষ্ঠানিক বই উৎসব না হলেও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, বছরের শুরুতেই পাঠ্যবই হাতে পাওয়ায় তারা নিয়মিত পড়াশোনার মাধ্যমে ভালো ফলাফলের আশা করছে।

বরিশালে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই

আপডেট সময় : ০৪:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬