ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিকলীতে শীতার্তদের মাঝে ব্র্যাক ইউপিজির শীতবস্ত্র বিতরণ

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্র্যাকের ইউপিজি কর্মসূচির (ভিএসএসসি) উদ্যোগে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার আলেয়াপাড়া গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী জনাবা সাফরিনা জান্নাত এবং সিনিয়র অফিসার (এগ্রিকালচার অ্যান্ড ইনকাম জেনারেশন) নুজহাত ফৌজিয়া।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক দামপাড়া শাখার ব্যবস্থাপক পাপন কর্মকার, কর্মসূচি সংগঠক আসমা সুলতানা ও মাসুম বিল্লাহ এবং কিশোরগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব ফরহাদ আহমেদ।

অনুষ্ঠানে শীতপ্রবণ এলাকার সুবিধাবঞ্চিত ৫০টি ইউপিজি পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে কমানো সম্ভব হবে।

ব্র্যাক ইউপিজি কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতেও মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫