ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঢাকা ব্যাংকের সহযোগিতায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার উদ্যোগে দুই শত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংস্থার নিজস্ব কার্যালয়, কাশিপুর সংলগ্ন ২৮ নং ওয়ার্ড, মহানগর কলেজ সড়ক, বিসিসি, বরিশালে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শিক্ষক মোঃ মিজানুর রহমান বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ঢাকা ব্যাংকের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।”
এরপর বক্তব্য রাখেন এনামুল কবির, অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, বরিশাল।
তিনি বলেন, “এই ধরনের উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরবর্তীতে বক্তব্য রাখেন সাইফুল আলম বাচ্চু, অবসরপ্রাপ্ত শিক্ষক, বেগম তফফাজল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ। তিনি বলেন, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এলে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব ও বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আইয়ুব আলী হাওলাদার।

তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের পাশে দাঁড়ানো মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার পরিচয়। বক্তারা ঢাকা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে দৃষ্টি প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

বরিশালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৫:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬